Category

Vertex Life International Ltd

Buy From Us

Olive Oil- 100 ml


৳480

ত্বক ও চুলের যত্নে এবং সুস্বাস্থ্যের জন্য অলিভ অয়েল (Olive Oil) বা জলপাইয়ের তেল এক জাদুকরী উপাদান।


ফোনে অর্ডার করতে কল করুনঃ

01813142677 Call


Share With:

Product Details

ত্বক ও চুলের যত্নে এবং সুস্বাস্থ্যের জন্য অলিভ অয়েল (Olive Oil) বা জলপাইয়ের তেল এক জাদুকরী উপাদান।

অলিভ অয়েল-এর চমৎকার উপকারিতা

১. ত্বকের ময়েশ্চারাইজার: অলিভ অয়েল ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা জোগায়। বিশেষ করে শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর করতে এটি দারুণ কাজ করে।

। অ্যান্টি-এজিং উপাদান: এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন E থাকে, যা ত্বকের বলিরেখা বা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে।

৩। চুলের বৃদ্ধি ও উজ্জ্বলতা: এটি চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং চুলকে সিল্কি ও উজ্জ্বল করে তোলে।

৪। মেকআপ রিমুভার: কেমিক্যালযুক্ত রিমুভারের বদলে প্রাকৃতিকভাবে মুখের মেকআপ তুলতে অলিভ অয়েল ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।

৫। নখের যত্ন: নখ সহজে ভেঙে যাওয়ার সমস্যা থাকলে অলিভ অয়েল ম্যাসাজ করলে নখ শক্ত ও চকচকে হয়।

 ব্যবহার বিধি

১. বডি অয়েল হিসেবে: গোসলের পর হালকা ভেজা শরীরে কয়েক ফোঁটা অলিভ অয়েল ভালো করে ম্যাসাজ করে নিন। এতে সারাদিন ত্বক নরম থাকবে।

 ২। নাইট সিরাম: রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে ১-২ ফোঁটা তেল হাতের তালুতে ঘষে হালকা গরমে মুখের ত্বকে ট্যাপ করে লাগিয়ে নিন।

৩। অয়েল ট্রিটমেন্ট: সমপরিমাণ অলিভ অয়েল ও নারিকেল তেল একসাথে হালকা গরম করে চুলের গোড়ায় এবং পুরো চুলে ম্যাসাজ করুন। ২০-৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি খুশকি দূর করতেও সাহায্য করে।

৪। হেয়ার সিরাম: চুল ধোয়ার পর সামান্য ভেজা চুলে মাত্র ২ ফোঁটা অলিভ অয়েল হালকা করে লাগিয়ে নিলে চুল জট পাকাবে না।

৫। ঠোঁট ও নখের যত্নে: ঠোঁট ফাটার সমস্যায় রাতে ঘুমানোর আগে ১ ফোঁটা অলিভ অয়েল ঠোঁটে মেখে নিতে পারেন।

নখ এবং নখের চারপাশের চামড়া নরম রাখতে সপ্তাহে ২-৩ দিন হালকা গরম অলিভ অয়েলে ৫ মিনিট নখ ডুবিয়ে রাখুন।